• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর
২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:২৮
অ+
অ-
নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে নৌকা প্রতীকের সমর্থক ও কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মান্দার বেপারী সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জায়েম বেপারী বলেন, রোববার রাত ৮টার দিকে কালামৃধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর  ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের (ঈগল পাখি) সমর্থকরা নৌকা প্রতীকের ওই নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে  চেয়ার, দলীয় প্রধান ও দলীয় প্রার্থীর ছবি  ভাঙচুর করে। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালামৃধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেন বলেন, আমরা কারও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করিনি। জানি না কারা কীভাবে এ ঘটনা ঘটিয়ে আমাদের নামে বদনাম দিচ্ছে।

বিজ্ঞাপন

ভাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদ্যোৎ সরকার  বলেন, কালামৃধা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা শুনে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আজ সকালে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জহির হোসেন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী