• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

আচরণবিধি লঙ্ঘন, লাঙ্গল ও ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯
অ+
অ-
আচরণবিধি লঙ্ঘন, লাঙ্গল ও ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফেনী-৩ আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরি ও স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী। 

এ সময় বড় পরিসরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী ক্যাম্প স্থাপন ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করায় দুই প্রার্থীকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় লাঙ্গল প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার বিধি ১০(খ) লঙ্ঘন করে ৪০০ বর্গফুটের অধিক স্থানজুড়ে ক্যাম্প স্থাপনের অপরাধে এবং ঈগল প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আচরণ বিধিমালার বিধি ১০(গ) লঙ্ঘন করে আলোকসজ্জার অপরাধে দুই প্রার্থীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

তারেক চৌধুরী/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী