• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, রংপুর 
২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৯
অ+
অ-
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের প্রচারে ও ভোট চাইতে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা সোয়া ১১টার দিকে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তিনি গণভবন থেকে রংপুরের উদ্দেশে রওনা করেন।

সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভায় যোগ দিতে রংপুরের তারাগঞ্জের পথে রওনা দেন। বেলা ১১টা ৫০ মিনিটে তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠের সভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জনসভা শুরু আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রংপুরের তারাগঞ্জ কলেজ মাঠে সমবেত হতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়ছে।

সকাল থেকেই মিছিল নিয়ে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। রিকশা-ভ্যান কিংবা পায়ে হেঁটে দলে দলে নির্বাচনী সভায় যোগ দেন তারা।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল
নৌকায় ভোট চাইতে শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

তারাগঞ্জের জনসভা শেষে তিনি আবারও সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরের উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রী ফতেহপুরে তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন।

এর পর প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।

ফরহাদুজ্জামান ফারুক/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রধানমন্ত্রীআওয়ামী লীগশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী