• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝালকাঠি
কর্মী সমাবেশে শাহজাহান ওমর 

‘তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে-যায় না’ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:২৯
অ+
অ-
‘তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে-যায় না’ 

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাঁটি করবেন না, মারামারি করবেন না, নিজেরা নিজেরা ঝগড়াঝাঁটি কি? এতে রিপোর্ট হয়। এই দেখেন না গত পরশুদিন স্কুল শিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম অথচ পেপারে উঠেছে আমি জোর করে শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই যে সাংঘাতিক আছে না সাংবাদিক, এরা এতই সাংঘাতিক সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করে। এখানে কি কোনো সাংবাদিক আছে? তোমরা তো আমার পেছনে লেগেই আছো। আমি যেহেতু প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে-যায় না।’

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর বাইপাস মোড়ে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিএনপির রাজনীতির সঙ্গে আমার যায় না : শাহজাহান ওমর
নৌকা নিয়ে টিকে গেলেন শাহজাহান ওমর

বিজ্ঞাপন

এ সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর একসময় সরকারের আইন প্রতিমন্ত্রীও ছিলেন। গত ৪ নভেম্বর রাতে তাকে আটক করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। প্রায় চার সপ্তাহ কারাবন্দি থাকার পর জামিন পান শাহজাহান ওমর। কারামুক্ত হয়েই বিএনপি ছাড়েন তিনি। আওয়ামী লীগে যোগ দিয়ে শোরগোল ফেলে দেন। এরপর ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থীকে সরিয়ে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনআওয়ামী লীগসাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী