বিজ্ঞাপন

গোয়ালঘরে মিলল ৩০ হাজার ইয়াবা, নারী গ্রেপ্তার

গোয়ালঘরে মিলল ৩০ হাজার ইয়াবা, নারী গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় মোছা. রুমা আক্তার (২৬) নামে এক নারীকে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার খুইল্ল্যামিয়া চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের গোয়াল ঘর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোছা. রুমা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালম চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার ভাই রুহুল আমিন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নজরুলের স্ত্রী মোছা. রুমা আক্তারকে (২৬) আটক করেছে র‍্যাব।

শহীদুল ইসলাম/এমজে