বিজ্ঞাপন

‌‘দলমত নির্বিশেষে বাসযোগ্য নিরাপদ সন্দ্বীপ গড়ে তোলা হবে’

‌‘দলমত নির্বিশেষে বাসযোগ্য নিরাপদ সন্দ্বীপ গড়ে তোলা হবে’

আমি নির্বাচিত হলে নিরাপদ নৌযাতায়াত নিশ্চিত করা ও স্বাস্থ্যসেবায় আইসিইউ ব্যবস্থাসহ সন্ত্রাস এবং মাদকমুক্ত সন্দ্বীপ গড়ে তুলবো ইনশাল্লাহ। পাশাপাশি দ্বীপের সন্তানদের জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হবে। দলমত নির্বিশেষে একটি বাসযোগ্য নিরাপদ সন্দ্বীপ গড়ে তোলা হবে।
 
বৃহস্পতিবার চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরী (ঈগল প্রতীক) পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

dhakapost

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক পৌরমেয়র জাফর উল্লাহ টিটু, চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সহ-সভাপতি লায়ন মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, আমানউল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত চৌধুরীসহ। হাজারো মানুষের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

এমএএস

বিজ্ঞাপন