• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করব আমরা গণতন্ত্রে বিশ্বাসী

জেলা প্রতিনিধি, সিলেট
৫ জানুয়ারি ২০২৪, ০০:০৭
অ+
অ-
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করব আমরা গণতন্ত্রে বিশ্বাসী

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে দরকার। দেশের সুন্দর ভবিষ্যৎ ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন। ৭ জানুয়ারি নির্বাচনে আতঙ্কের কোনো কারণ নেই। উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দান করবেন। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা গণতন্ত্রে বিশ্বাসী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্যকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তব রূপ দিতে শেখ হাসিনা সরকার কাজ করছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা হবে যেখানে মানুষের সব মৌলিক অধিকার পূরণ করবে সরকার। দেশের উন্নয়নের জন্য, জনগণের মঙ্গলের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই।

আরও পড়ুন

মার্কিন সরকারকে নিয়ে সবাই খেলছে : পররাষ্ট্রমন্ত্রী
বিদেশিরা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না : পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের দারিদ্রতার হার কমেছে, রপ্তানি বেড়েছে, জিডিপির হার বেড়েছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। আমাদের এই অর্জনগুলো ধরে রাখতে হবে। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানি কেননা আমরা বাস্তববাদী সরকার।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সঞ্চালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য আজিজুর সামাদ আজাদ ডন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী , মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, নুরুল ইসলাম পুতুল, প্রদীপ ভট্টাচার্য্য, মো. ছানাওর, জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

মাসুদ আহমদ রনি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচনআব্দুল মোমেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী