• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

নৌকার কর্মীর গায়ে দুর্বৃত্তদের আগুন 

নিজস্ব প্রতিবেদক, খুলনা
৫ জানুয়ারি ২০২৪, ১৪:৩৬
অ+
অ-
নৌকার কর্মীর গায়ে দুর্বৃত্তদের আগুন 

খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম কামাল হোসেনের নির্বাচনী অফিসের নিরাপত্তাকর্মী মো. হাসান ফারাজীর (৪২) গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে খানজাহান আলী থানা এলাকার যোগীপোল মধ্যপাড়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মো. হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এসএম কামাল হোসেনের নির্বাচন পরিচালনা অফিস পাহারা দিতেন হাসান ফারাজী। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তার গায়ে কেরোসিন নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথা ও ঘাড়ের পেছনের অংশ আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে হাসান ফারাজীকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

রাজশাহীতে দুই ভোটকেন্দ্রে আগুন
এবার ফেনীতে ভোটকেন্দ্রে আগুন

বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, গত রাতে খানজাহান আলী থানার যোগীপোল ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালনকারী ব্যক্তি (হাসান ফারাজী) যখন আসছিলেন তখন পথিমধ্যে ৩/৪ জন যুবক তার জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। এতে তার জ্যাকেটটি আংশিক পুড়ে যায় এবং তিনি আহত হন। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে নাশকতাকারীদের নাম পেয়েছি। যারা ভোট বর্জন করেছে, তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে এবং খুব শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করে মুখোশ উন্মোচন করা হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

মোহাম্মদ মিলন/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনহামলাঅগ্নিকাণ্ডআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ