• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

স্বতন্ত্র ঠেকাতে নৌকার নেতাকর্মীরা হয়েছেন ডামি প্রার্থীর এজেন্ট

জেলা প্রতিনিধি, কুমিল্লা
৫ জানুয়ারি ২০২৪, ১৬:২৫
অ+
অ-
স্বতন্ত্র ঠেকাতে নৌকার নেতাকর্মীরা হয়েছেন ডামি প্রার্থীর এজেন্ট

কুমিল্লায় নৌকার প্রচার-প্রচারণা করা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা অভিনব কায়দায় অন্য প্রার্থীর এজেন্ট হিসেবে নির্বাচনের মাঠে থাকবেন। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার জন্য নেওয়া হয়েছে এই কৌশলের আশ্রয়।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এমন পাঁচজনের বিরুদ্ধে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। 

অভিযুক্ত ওই পাঁচজন হলেন— কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার। তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির এজেন্ট হয়েছেন। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি ইসলামী ঐক্যজোটের এজেন্ট হয়েছেন। দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি হয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এজেন্ট। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উত্তর জেলা যুবলীগের সভাপতি পদ প্রার্থী মো. আবু কাউছার অনিক। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির এজেন্ট হয়েছেন। দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন। তিনি হয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের এজেন্ট।

স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগপত্রে উল্লেখ করেন, উল্লিখিত ব্যক্তিরা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের রাজী মোহাম্মদ ফখরুলের কট্টর কর্মী ও সমর্থক। তারা প্রত্যেকেই নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার সম্মুখ সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এমন কট্টর সমর্থকদের নিজের দলের নির্বাচনী এজেন্ট না হয়ে অন্য দলের প্রার্থীর এজেন্ট হওয়ায় জনমনে প্রশ্নের উদ্বেগ হয়েছে। এ ছাড়া তারা নৌকা প্রতীকে প্রার্থীর পক্ষে বিধি বহির্ভূতভাবে একজোট হয়ে ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার জন্যেই ডামি প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিযুক্ত হয়েছেন। 

বিজ্ঞাপন

উল্লিখিত ব্যক্তিদের মধ্যে লিটন সরকার, সাদ্দাম হোসেন ও আবু কাওছার অনিক বেশ কয়েকটি ফৌজদারি মামলার আসামি এবং ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। উল্লিখিত ব্যক্তিরা ডামি প্রার্থীদের নির্বাচনী এজেন্ট নিযুক্ত হওয়ায় নির্বাচনের দিন অনুমোদিত গাড়ি ব্যবহার করে প্রকৃতপক্ষে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের অনুকূলে বিভিন্ন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।

এসব অভিযোগের বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগপত্রটি নির্বাচন অনুসন্ধান কমিটিকে পাঠানো হয়েছে। এ বিষয়ে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ আজগর/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগসংসদ নির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী