• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
১২ জানুয়ারি ২০২৪, ১১:৩৩
অ+
অ-
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

ঘন কুয়াশায় প‌রিবহ‌নের ধীরগতি ও যত্রতত্রভা‌বে গা‌ড়ি চালা‌নোয় বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়‌কের ৮ কি‌লো‌মিটার এলাকায় থে‌মে থে‌মে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জানুয়া‌রি) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতূপুর্ব মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত সড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এদিকে যানজ‌ট ও তীব্র শী‌তের কার‌ণে যাত্রী ও চালক‌দের চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে।

ট্রাকচালক আলী আকবর ঢাকা পোস্টকে ব‌লেন, ভোর থে‌কে যানজট। প্রচণ্ড কুয়াশা এবং শীত। এ ছাড়া সেতুর উপর যে লাইটগু‌লো লাগা‌নো হ‌য়ে‌ছে তা‌তেও দেখা যায় না। ফ‌লে সেতুর উপর গা‌ড়ি চালা‌তে খুবই ধীরগ‌তি‌তে যে‌তে হয়।

বিজ্ঞাপন

পিকআপচালক হাসান ব‌লেন, চালক‌দের কার‌ণে অনেকটা যানজট লে‌গে‌ছে। আবার সাম‌নের গা‌ড়ি থে‌মে গে‌লে পেছ‌নের গা‌ড়িগু‌লোও থে‌মে যায়।

যানজট নিরস‌নে হাইও‌য়ে ও থানা পু‌লি‌শের সদস‌্যরা কাজ কর‌ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আশরাফ আলমগীর ঢাকা পোস্টকে বলেন, কুয়াশার কার‌ণে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল। বেলা বাড়ার সঙ্গে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হ‌চ্ছে। এ ছাড়া চালকরা এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়।

অভিজিৎ ঘোষ/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শীতযানজটজনদুর্ভোগআবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

উত্তরের ঈদযাত্রায় গলার কাঁটা এলেঙ্গা থেকে যমুনা সেতুর ১৩ কি.মি. সড়ক

উত্তরের ঈদযাত্রায় গলার কাঁটা এলেঙ্গা থেকে যমুনা সেতুর ১৩ কি.মি. সড়ক

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জ্যামে আটকে পড়া রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

মানবিক উদ্যোগজ্যামে আটকে পড়া রোজাদারদের মাঝে ইফতার বিতরণ