বিজ্ঞাপন

কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধার

কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রাম থেকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর সালমা খাতুন (৩০) নামে এক নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে গুড়পাড়া গ্রামের একটি পানবরজ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত সালমা খাতুন ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।

কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ইউপি সদস্য সাফাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, সালমা বৃহষ্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। শুক্রবার একটি পান বরজে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মুখে বিষ ঢালা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল, তার আপন দুই ভাই নাজির ও তোরাবসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন/এনএফ

বিজ্ঞাপন