• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাইবান্ধা
ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬
অ+
অ-
গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেছে দুদকের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয়জন সদস্য এ অভিযান পরিচালনা করেন।

আটকরা হলেন- সোহেল, কাঞ্চন ও রুবেল নামের তিন যুবক। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি ‘গাইবান্ধায় দালাল ছাড়া পাসপোর্টের আবেদন জমা দেওয়া যায় না’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। সেখানে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনার চিত্র তুলে ধরা হয়। এরপর আজ দুদকের কর্মকর্তারা গাইবান্ধা পাসপোর্ট অফিসে অভিযান শুরু করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নীলফামারী পাসপোর্ট অফিস দালাল শিকদারদের দখলে
পাসপোর্ট করতে আসা লোকজনকে ভেতরে ঢুকতে দেন না দালালরা

রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ ঢাকা পোস্টকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও ঢাকা পোস্টে গাইবান্ধা পাসপোর্ট অফিস সংক্রান্ত অনিয়মের নিউজের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, অভিযানে আমরা দেখতে পাই পাসপোর্ট অফিসের ভেতরে লোকজন কম থাকলেও বাইরে কম্পিউটারের দোকানগুলোতে অনেক ভিড়। পরে গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়া এলাকার বাসিন্দা আজিরন নামের এক নারীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার খবর পাই। যেখানে পাঁচ বছর মেয়াদি জরুরি পাসপোর্টের ফি ৬ হাজার ৩২৫ টাকা সেখানে তার কাছ থেকে নেওয়া হয় ৯ হাজার ৫০০ টাকা। পরে ওই নারীর সঙ্গে থাকা তিন দালালকে টাকাসহ হাতেনাতে আটক করি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চক্রের খপ্পরে পড়েন অসচেতনরা, ভোগান্তি কমে বকশিশে
পঞ্চগড় পাসপোর্ট অফিসে দালাল ধরলেই সব সমাধান

হোসাইন শরীফ বলেন, পাসপোর্ট অফিসের পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের কাজ করা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত টাকা নেওয়ার সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জড়িত। আমরা সবার নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য নিয়েছি। এ ব্যাপারে অধিকতর তদন্ত করে ঢাকা অফিসে প্রতিবেদন পাঠানো হবে। অফিসের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে ঢাকা অফিস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ, উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা ও একেএম নুরে আলম সিদ্দিকসহ ছয়জন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাইবান্ধার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।

রিপন আকন্দ/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাসপোর্টদুদকআটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

মনিপুর কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মনিপুর কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা