• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

বাগেরহাটে জেএমবির ৫ সদস্যের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, বাগেরহাট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫
অ+
অ-
বাগেরহাটে জেএমবির ৫ সদস্যের কারাদণ্ড

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. মোর্শেদ আলম, আটাগাছার আ. করিমের ছেলে মো. সাইফুল ইসলাম, গড়েরকান্দা গ্রামের মো. জুম্মান আলী সরদারের ছেলে মো. মাকসুদুর রহমান, পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. আশরাফুল আলী ফরাজীর ছেলে মো. জহিরুল ইসলাম এবং বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. তরিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোর্শেদ আলম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম ও মাকসুদুর রহমানকে ছয় বছর এবং তরিকুল ইসলামকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকায় অবস্থান নেয় জেএমবির সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে শটগানের গুলির খোসা ও প্লাস্টিকের সাদৃশ্য বস্তু জব্দ করা হয়।

পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট দাখিল করে। নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের মামলায় আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডাদেশপ্রাপ্ত সবাই জেএমবির সক্রিয় সদস্য।

বিজ্ঞাপন

এই রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি।

শেখ আবু তালেব/এএএ/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারজেএমবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব