• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

পরিবারের ওপর অভিমান করে বহুতল ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

ফেনী প্রতিনিধি 
১৪ মার্চ ২০২৪, ০৬:০২
অ+
অ-
পরিবারের ওপর অভিমান করে বহুতল ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

ফেনীতে প্রেম সংক্রান্ত ঘটনায় পরিবারের ওপর অভিমান করে একটি ভবনের সাত তলা থেকে লাফিয়ে পড়ে রাকিব হোসেন (২০) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৩ মার্চ) দুপুরে পৌরসভার সুলতানপুর এলাকায় নির্মাণাধীন হোয়াইট হাউজ ভবনে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর এলাকার সেলাম মিয়ার ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাকিবের। গত কিছুদিন ধরে প্রেমিকার সঙ্গে বিয়ের জন্য পরিবারকে চাপ দিতে থাকে রাকিব। বিয়ের উপযুক্ত সময় না হওয়ায় পরিবার থেকে বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া হয়নি। বুধবার সকালে ঘর থেকে বের হওয়ার সময়ও বিয়ে না করালে মারা যাবে বলে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ভ্যাট অফিসের ভবনের ৭ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

হবু বরকে নিয়ে দাওয়াত খেয়ে ফেরা হলো না সুমাইয়ার
নার্স ও স্বজনদের ডাকেও আসেননি ডাক্তার, হাসপাতালে শিশুর মৃত্যু

রাকিবের বড় ভাই বাবু বলেন, রাকিব সহজসরল প্রকৃতির ছিল৷ সে এলাকার একটি মেয়েকে পছন্দ করতো জানতাম। তবে ওই মেয়ে সম্পর্কে আমাদের এক ভাইয়ের মেয়ে। এছাড়াও তাদের এখনো বিয়ের জন্য উপযুক্ত বয়স না হওয়ায় আমরা বিষয়টি গুরুত্ব দেইনি৷ রাকিব এমন সিদ্ধান্ত নেবে বুঝে উঠতে পারেনি কেউই। 

ভবনের মালিক মো. এনামুল হক বলেন, ছেলেটিকে প্রায়ই ভবনের আশপাশে ঘুরাঘুরি করতো। ঘটনার সময় ভবনের দারোয়ান ছিলো না৷ সম্ভবত এ সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে সে ভবনের ভেতর ঢুকে পড়ে৷ তবে তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে আমরা সবাই মর্মাহত হয়েছি। 

বিজ্ঞাপন

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের ৭ তলা থেকে পড়ে এ যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, ছেলেটি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। 

তারেক চৌধুরী/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যামৃত্যুমরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন