• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

নাজিরপুরে সীমানা পিলার বিক্রির সময় আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপিরোজপুর
১৭ মার্চ ২০২৪, ২২:০৮
অ+
অ-
নাজিরপুরে সীমানা পিলার বিক্রির সময় আটক ৫

পিরোজপুরের নাজিরপুরে বিশেষ অভিযানে সীমানা পিলারসহ (ম্যাগনেট) ৫ জনকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

বিজ্ঞাপন

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের হাশেম ফকিরের ছেলে টুকু ফকির (৫৫), পাবনা জেলার চাটমোহর উপজেলার মহর আলী মোল্লার ছেলে জাহাঙ্গির আলম মোল্লা (৩৫), একই জেলার ভাঙ্গুরা উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আলহাজ মোকছেদ পোরামানিকের ছেলে ফিরোজ আহম্মেদ পোরামানিক (৪৪), পাবনা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে ও পাবনা জেলার ওষুধ প্রশাসন অফিসের অফিস সহকারী আব্দুল মতিন মিয়া (৫২) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপারা উপজেলার সদর ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত আক্তারুজ্জামান পোরামানিকের ছেলে আবু সাঈদ পোরামানিক (৪৫)।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে সীমানা পিলার বেচাকেনার সময় পিলারসহ ৫ জনকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা