• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মেহেরপুর

মেহেরপুরে হাসপাতাল মালিককে কারাদণ্ড, লাখ টাকা জরিমানা 

জেলা প্রতিনিধি, মেহেরপুর
১৮ মার্চ ২০২৪, ২২:৪৫
অ+
অ-
মেহেরপুরে হাসপাতাল মালিককে কারাদণ্ড, লাখ টাকা জরিমানা 

মেহেরপুরের গাংনী হাসিনা প্রাইভেট হাসপাতাল ও গাংনী ডায়াগনস্টিক সেন্টারের মালিক হাফিজুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে  এক লাখ টাকা জরিমানা ও হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

হাসপাতালটিতে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকা, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, দক্ষ চিকিৎসক, সেবিকা ও সার্জিক্যাল সরঞ্জামাদি না থাকার অভিযোগে সোমবার (১৮ মার্চ) এই দণ্ডাদেশ ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। 

এ সময় মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মহীউদ্দিন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে সিভিল সার্জন ডা. মহী উদ্দিনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ২ ঘণ্টাব্যাপী ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বলেন, ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় হাসপাতালের মালিক হাফিজুর রহমানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে  এক লাখ টাকা জরিমানা এবং হাসিনা প্রাইভেট হাসপাতাল ও গাংনী ডায়াগনস্টিক সেন্টারের হাসপাতাল বিভাগ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। 

প্রসঙ্গত, গত রোবার (১৭ মার্চ) বিকেলে গাংনী উপজেলার দেবিপুর গ্রামের সেলিমের স্ত্রী পান্না খাতুন ভুল চিকিৎসায় মারা যান। পরে গভীর রাত পর্যন্ত নিহতের স্বজনদের সঙ্গে মিটমাট করার জন্য ২ লাখ টাকার বিনিময়ে দফারফার চেষ্টা করেন হাসপাতাল মালিক হাফিজুর রহমান। 

আকতারুজ্জামান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাভ্রাম্যমাণ আদালতকারাগার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড