• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

ম্যাজিস্ট্রেট আসায় ১১০ টাকার পেঁয়াজ বিক্রি হলো ৬০ টাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২১ মার্চ ২০২৪, ২৩:২৮
অ+
অ-
ম্যাজিস্ট্রেট আসায় ১১০ টাকার পেঁয়াজ বিক্রি হলো ৬০ টাকায়

নোয়াখালীর সেনবাগ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখা ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৩ দোকানীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া ভূঁইয়ারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ ১১০ টাকার বিক্রি করেছে তা সরকারি নির্ধারিত দাম ৬০ টাকায় নেমে আসে। এ সময় পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানের বাজার মনিটরিংয়ে অংশ হিসেবে ভেজাল বিরোধী, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পণ্য বিক্রি করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সরকারের ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রি না করা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি,মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখা ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকানীকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় দশ কেজি পচা বাসি মিষ্টি ধ্বংস করা হয় এবং অবৈধ ফুটপাথ দখলদারদের অপসারণ করা হয়। অভিযানে সেনবাগ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, অভিযানে তিন প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে নির্ধারিত দামের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় না করতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আশপাশের দোকানীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

হাসিব আল আমিন/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা