• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

মোংলা ইপিজেডে সংঘর্ষের ঘটনায় মামলা, ১০ শ্রমিক কারাগারে

জেলা প্রতিনিধি, বাগেরহাট 
২৬ মার্চ ২০২৪, ২০:৫৫
অ+
অ-
মোংলা ইপিজেডে সংঘর্ষের ঘটনায় মামলা, ১০ শ্রমিক কারাগারে

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভারতীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (২৫ মার্চ) গভীর রাতে ভিআইপি ইন্ড্রাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. মাইদুল ইসলাম রাজু বাদী হয়ে মোংলা থানায় ওই মামলা করেন। 

বিজ্ঞাপন

এতে চার নারীসহ ১০ শ্রমিকের নাম উল্লেখসহ আন্দোলনকারী অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় ১০ আসামিকে সোমবার দুপুরে সংঘর্ষের সময় আটক করেছিল পুলিশ। তখন জানানো হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। রাত সোয়া ১২টার দিকে এজাহার দাখিলের পর তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকার সুমন হাওলাদার (২০), অমৃত মণ্ডল (২৩), রহিমা বেগম (২৩), উপজেলার উত্তর চাঁদপাই গ্রামের সিফাত উল্লাহ শেখ (২২), মোংলা শহরের বাতেন সড়কের নাসরিন জাহান ইভানা (২২), সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের গ্রামের লিপি বেগম (৩৫), রামপাল উপজেলার ফয়লা এলাকার রুমানা আক্তার (১৮), তেলিখালী এলাকার শেখ আবু ফাহাদ (২০), ডাকরা গ্রামের আজিজুল ফকির (২০) ও গোপীনাথপুর গ্রামের মো. মাসুদ হাওলাদার (২১)। তারা সবাই ভিআইপি ইন্ড্রাস্ট্রিজের ছাঁটাই হওয়া কর্মী।

আরও পড়ুন

ছাঁটাইয়ের প্রতিবাদে মোংলায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, আহত ৩০

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, এজাহারনামীয় ১০ আসামি ও তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন পূর্ব পরিকল্পিতভাবে ইপিজেডের মেইন গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তাদের বোঝানের চেষ্টা করা হলেও শ্রম আইন না মেনে দুপুর সোয়া ১টার দিকে লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে ইপিজেডের সিকিউরিটি এবং ভিআইপি কর্তৃপক্ষের স্টাফদের ওপর হামলা করে। একপর্যায়ে ভিআইপির ৭ নম্বর প্ল্যান্টের ভেতর থাকা মূল্যবান মালামাল লুট করে। যার মূল্য আনুমানিক ৪ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া মালামাল ও জানালার গ্লাস, দুটি কন্টেইনার ট্রাক, সিকিউরিটি রুমে ভাঙচুর করে। এতে সর্বমোট ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে ভিআইপি কোম্পানির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এজাহার নামীয় ১০ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মোংলা ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি লাগেজ ফ্যাক্টরি ১ হাজার ৭৭৭ জন শ্রমিকের ১ মাসের অগ্রিম বেতন ও বোনাস দিয়ে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ছাঁটাই কার্যক্রম শুরু করে। এর প্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশ, আনসার  ও বেপজা নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩০ শ্রমিক আহত হয়।

বিজ্ঞাপন

শেখ আবু তালেব/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ