• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

প্রবাসীর স্ত্রীর ফ্রিজে মিলল ৪৭ বোতল ফেনসিডিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
৭ এপ্রিল ২০২৪, ১৯:৩১
অ+
অ-
প্রবাসীর স্ত্রীর ফ্রিজে মিলল ৪৭ বোতল ফেনসিডিল

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ডিপ ফ্রিজ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।

বিজ্ঞাপন

এর আগে গতকাল শনিবার (৬ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী পৌর শহরের ৮নং ওয়ার্ডের ভবানিপুর পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার পর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সেলিনা বেগম (৩০) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের গ্রামের বাসিন্দা। তার স্বামী বাচ্চু শেখ প্রবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের ১ নং সড়কের পদ্মা আবাসিক এলাকায় সালমা আক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সেলিনার বাড়িতে অভিযান চালায় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘরে থাকা ডিপ ফ্রিজ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, উদ্ধার করা ফেনসিডিলের বাজার মূল্য প্রায় এক লাখ ৮৮ হাজার টাকা। রোববার সদর থানায় মামলা দায়ের করার পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদকগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার