• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা, ঈদযাত্রায় নেই চিরচেনা যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১০ এপ্রিল ২০২৪, ০৮:৫৪
অ+
অ-
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা, ঈদযাত্রায় নেই চিরচেনা যানজট

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভা‌গি কর‌তে নাড়ির টানে বা‌ড়ি ফিরছে মানুষজন। এবারে ঈদযাত্রায় গত ২ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। তবে ঈদের এক‌দিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহনের তেমন চাপ নেই। ফ‌লে আজকে কোনো ভোগা‌ন্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন।

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) সকা‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌ক ঘুরে এমন চিত্র দেখা‌ গে‌ছে। 

চির‌চেনা এই মহাসড়‌কে প্রতিবছরই ঈদের আগের রা‌তেও ব্যাপক মানু‌ষের স্রোত থাকে। তবে এবার একটু চাপ কম দেখা গেছে। তাই শেষ দিনে যানজটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

গতকালও মঙ্গলবার সড়কে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল যানবাহন। পরে মহাসড়কে উত্তরের গাড়ির চাপ ও যানজট কমাতে সকালে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও পশ্চিম পাড়ের টোল গ্রহণ। এতে যানজট দ্রতই কমতে থাকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এক পু‌লিশ কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন, বুধবা‌রে ঈদ হবে ভেবে সব প্রতিষ্ঠান ছুটি দিয়ে দেয়। এতে গত ২দিন মহাসড়কে ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। বেশির ভাগ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় আজকে তেমন চাপ নেই। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বর এলাকা ঘুরে যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। এ ছাড়া মহাসড়‌কে তেমন কোনো যাত্রীও নেই। ত‌বে কিছু মানুষজন বাস না পে‌য়ে খোলা ট্রা‌ক বা পিকআপে যা‌চ্ছে এখনও। 

আরও পড়ুন

ঈদ উদযাপনে মাঝরাতেও নাড়ির টানে বাড়ি ফেরা

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর আশরাফ জানান, মহাসড়‌কে তেমন যানবাহন নেই। যানবাহন স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে। 

অ‌ভি‌জিৎ ঘোষ/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে উঠতে না পারার শঙ্কা : আগেভাগেই স্টেশনে যাত্রীরা

ট্রেনে উঠতে না পারার শঙ্কা : আগেভাগেই স্টেশনে যাত্রীরা

জামাতে নিয়মিত তারাবি পড়ায় ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি

জামাতে নিয়মিত তারাবি পড়ায় ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি

উত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রার দ্বিতীয় দিনউত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা