বিজ্ঞাপন

সিলেটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত 

সিলেটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত 

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় শাহী ঈদগাহে সিলেট অঞ্চলে ঈদুল ফিতরের প্রধান এ জামাত অনুষ্ঠিত হয়।

শাহী ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজের আগে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

সিলেট নগরীতে এ বছর ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় দুই হাজার ৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।এরমধ্যে মসজিদে হয় ২ হাজার ৯৯টি ও ঈদগাহে ৪৭০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী,এমপি, সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

মাসুদ আহমদ রনি/এএএ

বিজ্ঞাপন