• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

বাবার খাবার নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
৩০ এপ্রিল ২০২৪, ২৩:০০
অ+
অ-
বাবার খাবার নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মারুফ শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার তালতলা-নিমতলা সড়কের মৃধাবাড়ি সংলগ্ন আরমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত মারুফ শেখ উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি গ্রামের মো. ইউনুস শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মারুফ দুপুরে বাসায় খেয়ে মোটরসাইকেল নিয়ে তার বাবার জন্য টিফিন ক্যারিয়ারে করে খাাবার নিয়ে তালতলা বাজারে তাদের দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় মারুফের। তবে কীভাবে এ ঘটনা ঘটল তা কেউ দেখেনি। বিকট শব্দ শুনে কাছাকাছি লোকজন এসে দেখে তার মরদেহ রাস্তায় পড়ে আছে। মাথার খুলি দূরে পরে আছে, মগজ রাস্তায় ছিটকে পড়েছে। মোটরসাইকেল ও টিফিন ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

ব.ম শামীম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

চলন্ত ট্রেন ধরতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

চলন্ত ট্রেন ধরতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নাটোরে দোকানির পিটুনিতে ক্রেতার মৃত্যু

নাটোরে দোকানির পিটুনিতে ক্রেতার মৃত্যু