• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর 
১ মে ২০২৪, ০১:৩০
অ+
অ-
নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নাটোরের লালপুরে মো. মনজুর রহমান মঞ্জু নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর গোপালপুর পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত মো. মনজুর রহমান মঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

আরও পড়ুন

‘কলেজে রেজাল্ট দিছে, আমি আর বাঁচতে পারলাম না’
পাবলিকে চান্স না পেয়ে পদ্মায় ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু আজিমনগর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জন লোক এসে মঞ্জুরের মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

গোলাম রাব্বানী/এমজে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগহত্যাঅপরাধপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর