• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাইবান্ধা

মে দিবসের অনুষ্ঠানে গরমে অসুস্থ হয়ে মারা গেলেন শ্রমিক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
১ মে ২০২৪, ২০:৩৭
অ+
অ-
মে দিবসের অনুষ্ঠানে গরমে অসুস্থ হয়ে মারা গেলেন শ্রমিক

গাইবান্ধার পলাশবাড়ীতে মে দিবসের অনুষ্ঠানে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বোনের পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সাজু মিয়া বাসচালকের সহকারী (হেলপার) ছিলেন। তিনি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একজন সদস্য। আজ মে দিবস উপলক্ষ্যে সংগঠন আয়োজিত র‍্যালিতে অংশ নেন সাজু। র‍্যালি শেষে পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেটের সামনে এসে তিনি অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, গরমে অসুস্থ্য হয়ে সাজু মিয়ার মৃত্যু হয়েছে। তার মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রিপন আকন্দ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুতাপপ্রবাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের