• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝালকাঠি

নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝালকাঠি
১০ মে ২০২৪, ১৭:০৬
অ+
অ-
নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

ঝালকাঠির কাঁঠালিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ আলী খানের বাড়ি দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর খানের পরিত্যক্ত একটি কাঠের ঘরে অগ্নিকাণ্ড সংঘঠিত হয়। কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তের মধ্যে দেড় শত বছরের পুরনো ৫ লক্ষাধিক টাকার মূল্যের কাঠের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

মুক্তিযোদ্ধা আমজেদ আলী খানের ছেলে মো. মাহফুজ খান জানান, আগামী ২৯ মে কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ আগুন সংঘটিত হয়। বর্তমানে কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চলছে। আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদারের কর্মী। 

তিনি আরও বলেন, আমাদের ধারণা কিবরিয়া সিকদারের প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। তবে কোন প্রার্থীর কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে আমরা কেউ বসবাস করি না। এটি পারত্যক্ত অবস্থায় ছিল। এর পাশে সেমি পাকা ঘরটিতে আমরা বসবাস করি।

বিজ্ঞাপন

কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নাঈম হাসান ঈমন/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী