• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

একসঙ্গে জন্ম, একসঙ্গে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেল দুই বোন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
১৪ মে ২০২৪, ১০:৫০
অ+
অ-
একসঙ্গে জন্ম, একসঙ্গে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেল দুই বোন

টাঙ্গাইলে একসঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া জমজ বোন অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। অর্পিতা ও অর্না একই নম্বর পেয়েছে। তারা প্রত্যেকে ১১২৩ নম্বর করে পেয়েছে। দুই মেয়ের এমন সাফল্যে খুশি তাদের মা সুষ্মিতা ঘোষ ও বাবা অনুপ কুমার সাহা।

বিজ্ঞাপন

জানা গেছে, টাঙ্গাইল পৌর শহরের বাসিন্দা অনুপ কুমার সাহার জমজ দুই মেয়ে অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না টাঙ্গাইলের ড্যাফোডিল ইন্টান্যাশনাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তারা একসঙ্গে বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দুই বোনের প্রত্যেকে ১১২৩ নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছে। অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্নার বাবা অনুপ কুমার সাহা টাঙ্গাইল ওয়ালটন প্লাজায় সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অর্পিতা ও অর্না বলে, আমরা জমজ দুইবোন। একই স্কুলে পড়েছি একইসঙ্গে পরীক্ষায় উর্ত্তীণ হয়েছি। তাও জিপিএ-৫ পেয়ে। খুবই খুশি লাগছে আমাদের। বাবা-মা সবসময় আমাদের ভালো রেজাল্ট করার জন্য অনুপ্রেরণা দিতেন। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা প্রশাসন ক্যাডার হওয়ার ইচ্ছা আছে।

অনুপ কুমার সাহা বলেন, আমার দুই মেয়েই খুবই মেধাবী। তাদের এই ফলাফলে খুশি আমার পরিবার। দুই মেয়ে যেন সামনের দিকে আরও ভালো ফলাফল করতে পারে সেই প্রত্যাশা করি। 

বিজ্ঞাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক র‌ফিকুল ইসলাম ব‌লেন, এসএসসি পরীক্ষায় স্কু‌লের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন ক‌রে‌ছে। বিদ‌্যালয় থে‌কে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন জি‌পিএ ৫ পেয়ে‌ছে। এদের ম‌ধ্যে দুই জমজ বোন অর্পা ও অর্না দুজনেই জি‌পিএ ৫ পেয়েছে। দুইবোন স্কুলের ক্লা‌শে ছিল অত্যন্ত মনোযোগী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনডোর ও আউটডোরে এক্সট্রা কারিকুলামে তাদের অংশগ্রহণ ছিল। স্কুলের বিভিন্ন ক্লাসের পরীক্ষাগুলোতেও ওরা সব সময়ই ভালো করতো। দুই বোন যেন ভবিষ্যতে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয়ে বাবা-মা তথা দেশ ও জাতীর কল্যাণ বয়ে আনতে পারে এই প্রত্যাশা মহান সৃষ্টিকর্তার নিকট ওদের দীর্ঘায়ু কামনা করছি।

অভিজিৎ ঘোষ/আরএআর/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এসএসসি ফলাফলভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!