• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

ভারতে গেলেন চিকিৎসা করাতে, খোঁজ মিলছে না এমপি আনারের

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
১৯ মে ২০২৪, ১৫:২৯
অ+
অ-
ভারতে গেলেন চিকিৎসা করাতে, খোঁজ মিলছে না এমপি আনারের
আনোয়ারুল আজিম আনার

চিকিৎসার জন্য ভারতে যাওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের তিন দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত তিন দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্ন তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রউফ ঢাকা পোস্টকে জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর বৃহস্পতিবার (১৬ মে) তার সঙ্গে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা পোস্টকে বলেন, বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমাদের। খুবই দুশ্চিন্তায় আছি আমরা। বাবার খোঁজ পেতে সব উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ ঢাকা পোস্টকে বলেন, এমপি মহোদয় কবে ভারতে গেছেন আমরা কিছুই জানি না। সাংবাদিকদের মাধ্যমে নিখোঁজ থাকার খবর শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে কেউ কিছুই জানায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগও করেনি।

বিজ্ঞাপন

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আব্দুল্লাহ আল মামুন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগনিখোঁজ সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ

ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ