• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর
ফরিদপুর আওয়ামী লীগ নেতার ঘোষণা

একটা রাসেলস ভাইপার মারলেই পুরস্কার ৫০ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
২১ জুন ২০২৪, ০২:০৩
অ+
অ-
একটা রাসেলস ভাইপার মারলেই পুরস্কার ৫০ হাজার টাকা

ফরিদপুর সদর উপজেলায় একটা রাসেলস ভাইপার সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় এই ঘোষণা দেন তিনি।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট আকারে প্রচার এবং সরাসরি সম্প্রচার (লাইভ) করে থাকেন মো. ফারুক হোসেন নামে এক আওয়ামী সমর্থক। মূলত ফারুকের ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্না হাসানের উপস্থিতিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক।

আরও পড়ুন

স্ত্রীকে হত্যা করে মসজিদের সিঁড়ির নিচে পালিয়েছিল মুয়াজ্জিন
নাটোরে প্রধান শিক্ষক বিমান গোবিন্দের বিরুদ্ধে যত অভিযোগ

বিজ্ঞাপন

তিনি বলেন, ফরিদপুর কোতয়ালী (সদর উপজেলা) এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে। যত জন যে কয়টি সাপ মারতে পারবে সাপ প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ সময় পাশ থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্না হাসান আরিফের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, যে যে কয়টা সাপ মারবে, সে কয়টার টাকা পাবে।

ইশতিয়াক আরিফ জানান, সাম্প্রতিক সময়ে এই সাপ ভয়ানক হয়ে উঠেছে। তাই এর থেকে মানুষকে রক্ষা করার চেষ্টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও আমার ব্যক্তিগত তহবিল থেকে এ টাকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

জহির হোসেন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগসাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ