• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

প্রেমের টানে নাটোরে চীনা যুবক, মুসলিম রীতিতে করলেন বিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
২২ জুন ২০২৪, ২২:৩৩
অ+
অ-
প্রেমের টানে নাটোরে চীনা যুবক, মুসলিম রীতিতে করলেন বিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ফাতেমা খাতুনের সঙ্গে গত ৬ মাস আগে পরিচয় হয় চীনা নাগরিক লি সি জাংয়ের। পরিচয় থেকে প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক। এরপর বৃহস্পতিবার (২০ জুন) নাটোরে এসে মুসলিম রীতিতে বিয়ে করেন সেই যুবক। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ফাতেমা নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ও নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে আসেন চীনা যুবক লি সি জাং। এরপর বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে বিয়ে করেন ফাতেমাকে। এ সময় নিজের নাম পরিবর্তন করে রাখেন আলী।

ফাতেমা খাতুন বলেন, আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে। সুখ-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই। এ সময় ফাতেমা তার স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

বিজ্ঞাপন

নিজেকে চিকিৎসক দাবি করে লি সি জাং ওরফে আলী বলেন, আমি ফাতেমাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছি। আশা করি আমরা সারাজীবন একসঙ্গে থাকতে পারব। 

আরও পড়ুন

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী বাংলাদেশে, জাঁকজমক বিয়ে
প্রেমের টানে পাবনায় এসে ঘর বাঁধলেন আমেরিকান তরুণী
প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী চট্টগ্রামে

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু ঢাকা পোস্টকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে জেনেছি। মেয়েটি শিক্ষিত, আগে থেকেই বিদেশি ভাষা শিখত। বিদেশ থেকে অনেকে এসে বাংলাদেশে বিয়ে করছে এ ঘটনা বিভিন্ন এলাকায় ঘটলেও আমাদের এলাকায় প্রথম। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, লি সি জাং ওরফে আলী এবং ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে এলাকায় ভিড় করেন উৎসুক জনতা। 

গোলাম রাব্বানী/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর