• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

এক গ্রাম হেরোইন মামলায় যুবকের ৫ বছরের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলালমনিরহাট
২ জুলাই ২০২৪, ০০:০৬
অ+
অ-
এক গ্রাম হেরোইন মামলায় যুবকের ৫ বছরের জেল

লালমনিরহাটে ১.০২ গ্রাম হেরোইন মামলায় সাইফুল ইসলাম জনি (২৫) নামে এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুলাই) বিকেলে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রায় দেন।

আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন আজিজ মোহাম্মদ ভাই
ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের  (ক) ধারায় এ সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্ত জনি লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনির মতিয়ার রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ জুন লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনির জনৈক ভবেশের দোকান এলাকায় জনির কাছ থেকে ১.০২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

নিয়াজ আহমেদ সিপন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমামলামাদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ