• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বান্দরবান

বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবান্দরবান
৪ জুলাই ২০২৪, ১৮:৫১
অ+
অ-
বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে

বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রায় ৩৫ কোটি টাকার বাগানবাড়ি, গরু ও মাছের খামার তত্ত্বাবধানে নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের নিয়ে একটি টিম সাবেক আইজিপির খামার বাড়িতে পৌঁছায়। 

বিজ্ঞাপন

সেখানে গিয়ে তারা সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর রিসিভার তফশিলভুক্ত সম্পত্তি লিখা সাইনবোর্ড টানিয়ে দিয়ে আসেন এবং বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, আদালতের নির্দেশনার পর বেনজীর আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। এ সকল সম্পদ দেখভালে রিসিভার কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি আদালতের নির্দেশনা অনুযায়ী দুই মাস পর পর দুদকের মাধ্যমে আদালতে প্রতিবেদন দেবে। 

প্রসঙ্গত, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুঁজে বের করার পর বান্দরবানেও বিপুল সম্পত্তির খোঁজ মেলে। বান্দরবানের সুয়ালকে ৫০ একর ও লামায় প্রায় ১০০ একর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সুয়ালকের ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়। যার প্রেক্ষিতে আজ এ সকল সম্পত্তি আয়ত্বে নেয় বান্দরবান জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

শহীদুল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন