• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
৭ জুলাই ২০২৪, ০৯:৩৮
অ+
অ-
তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফল হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সর্ম্পক নিয়ে আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদি নিজে বলেছেন, তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে। যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার সে ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে। প্রথমবারের মতো ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ বাংলাদেশে আনা হবে। 

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সরবরাহ উন্নত করার চেষ্টা করছি। দেশীয় পণ্য ও আমদানি পণ্য সরবরাহে যেন সংকট তৈরি না হয় তা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

গ্রামের চেয়ে শহরের নির্দিষ্ট আয়ের মানুষ চাপে আছে
আলুর কেজি ৭০ টাকা স্বাভাবিক মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

তি‌নি আরও বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যখন যেখানে যে পণ্যের প্রয়োজন আমরা দ্রুত উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সেই পণ্য সরবরাহ নিশ্চিত করবো। ভোক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার জন্য রেলওয়েকে ব্যবহার করা হ‌বে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যগুলো অতিদ্রুত ঢাকায় সরবরাহ করা হবে।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কায়সারুল ইসলামসহ অনেকে।

অ‌ভি‌জিৎ ঘোষ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাণিজ্য মন্ত্রণালয়বাণিজ্য প্রতিমন্ত্রীভারতবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার, ব্যয় ৩০৫ কোটি টাকা

এক কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার, ব্যয় ৩০৫ কোটি টাকা

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি : বাণিজ্য প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি : বাণিজ্য প্রতিমন্ত্রী

সার কারখানা চালু করতে পারে এমন বিনিয়োগকারী খোঁজ করছি : বাণিজ্যমন্ত্রী

সার কারখানা চালু করতে পারে এমন বিনিয়োগকারী খোঁজ করছি : বাণিজ্যমন্ত্রী