• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব করব : সামন্ত লাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও
১৩ জুলাই ২০২৪, ১৫:৫৫
অ+
অ-
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব করব : সামন্ত লাল

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব করব। কারণ আমি নিজেও ডাক্তার, তাই কী কী সমস্যা তা আমার জানা আছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। এর আগেও আমি চট্টগ্রাম বিভাগে গিয়েছি। রাজশাহীতে যাব, খুলনা যাব বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াব। আমি সমস্যাটি জানি। কারণ আমি নিজেও একজন ডাক্তার। আমি বিষয়গুলো সম্পর্কে জানি। আমি উপজেলা থেকে উঠে এসেছি। আমি নিজেও যেহেতু একজন ডাক্তার এই সমস্যাগুলো আমি জানি। মন্ত্রী হওয়ার আগেও বিষয়গুলো আমার জানা ছিল। তবে এই পরিবর্তনগুলো রাতারাতি করা সম্ভব না। 

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে হাসপাতালটি নির্মাণে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় হয়েছে।

আরিফ হাসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮