• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজেই চিকিৎসা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও
১৩ জুলাই ২০২৪, ১৮:৩৪
অ+
অ-
হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজেই চিকিৎসা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে এক শিশু রোগীকে নিজেই চিকিৎসা দেন। শনিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন। 

বিজ্ঞাপন

এ সময় জরুরি বিভাগে এক শিশু চিকিৎসা নিতে এলে তিনি নিজেই হাতে গ্লাভস পরে তাকে চিকিৎসা দেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন ও রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, এই প্রথম আমি এই হাসপাতাল পরিদর্শন করলাম। আমি তো এর আগে এই হাসপাতালে আসিনি। আমি স্বচক্ষে এই দৃশ্য দেখে গেলাম। আমি নিজেও একজন ডাক্তার। বিভিন্ন হাসপাতালের এসব দৃশ্য আমি এর আগেও দেখেছি। বার্ন ইউনিটেও চিকিৎসার এই দৃশ্য আমি দেখেছি। আমি কথা কম কাজ বেশি করি। আমি দেখে গেলাম, যত দ্রুত সম্ভব ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতাল থেকে ৫০০ শয্য বিশিষ্ট হাসপাতাল করার জন্য যা যা পদক্ষেপ আমি করব। মেডিকেল কলেজ করার ব্যাপারে আমরা আলোচনা করব। আমি সব কিছু নিয়েই কাজ করতেছি। আমি ডাক্তারদের সুরক্ষা দিব রোগীদেরও সুরক্ষা দিব।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাও নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরিফ হাসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮