• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

সাভারে ১১ মামলায় সাড়ে ৫ হাজার আসামি, গ্রেফতার শতাধিক

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
২৫ জুলাই ২০২৪, ০৮:১০
অ+
অ-
সাভারে ১১ মামলায় সাড়ে ৫ হাজার আসামি, গ্রেফতার শতাধিক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ১১টি মামলা হয়েছে। এতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রসহ প্রায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা জেলা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী ঢাকা পোস্টকে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশের একটি সূত্র জানায়, সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ অর্ধশত জনের নাম উল্লেখ করে একাধিক মামলা হয়েছে। এদের এক মামলায় অজ্ঞাতনামা ৫০০০/৭০০০ জন, অপর মামলায় অজ্ঞাত ৫০০/৬০০ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী ঢাকা পোস্টকে বলেন, সাভারে ৮টি মামলা দায়ের হয়েছে, আর আশুলিয়া থানায় ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

আন্দোলনের মাঝে পড়ে দুই বন্ধুর মৃত্যু, সরকারের সহযোগিতা চায় পরিবার
অস্থিরতায় অচল দক্ষিণাঞ্চলের ১০৪৮ গাড়ি, ৫ কোটি টাকার ক্ষতি
রংপুরে নজিরবিহীন তাণ্ডবের দগদগে চিহ্ন, গ্রেপ্তার ১২০

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারের ব্যাপক সংসহিতার ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার উপজেলা প্রাণিসম্পদ অফিস, মার্কেট, হাসপাতাল, ট্রাফিক বক্সসহ কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মঙ্গলবার রাত পর্যন্ত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, রিকশা চালকসহ ৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক গুলিবিদ্ধ হয়েছে।


লোটন আচার্য্য/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪