• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

বরিশালে তিন সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবরিশাল
৫ আগস্ট ২০২৪, ২২:৫৩
অ+
অ-
বরিশালে তিন সাংবাদিকের ওপর হামলা

বরিশালে তিনজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উল্লাসের সময় ওই তিনজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত সাংবাদিকরা হলেন- দৈনিক যুগান্তর ও এনটিভির বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, দীপ্ত টেলিভিশনের ক্যামেরাপার্সন শফিকুর রহমান ও স্থানীয় দৈনিক মতবাদের আলামিন সাগর।

সোমবার (৫ আগস্ট) দুপুরে নগরীর সদর রোডে এই ঘটনা ঘটে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় ফিরেছেন।

দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার এসএন পলাশ জানিয়েছেন, সদর রোডে সমবেত জনতা মিছিল করছিল। ওখানেই পেশাগত দায়িত্ব পালন করছিলেন ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন। এ সময় কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক লাঠিসোঁটা দিয়ে হামলা করে।

বিজ্ঞাপন

দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল বলেন, আমরা সদর রোডে কাজ করছিলাম। এ সময় কয়েকজন এসে আমার সঙ্গে থাকা ক্যামেরাপার্সন শফিকুর রহমানকে দেখিয়ে বলে ও ছাত্রলীগকর্মী। আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা শফিককে মারধর করে।

দৈনিক মতবাদ পত্রিকার আলামিন সাগর বলেন, অশ্বিনী কুমার হলের সামনে মিছিল ও জনতার উল্লাসের ছবি তুলছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে আমাকে মারধর শুরু করে। তারা বলে আমি নাকি ছাত্রলীগকর্মী।

এদিকে নগরীর নথুল্লাবাদে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর একটি ভবনে আগুন ও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাধা ও লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর বরিশালে কয়েক লাখ মানুষ সড়কে নেমে বিজয় উদ্‌যাপন করছেন। তারা এই বিজয়কে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার ঘোষণা দিচ্ছেন।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃত্বে মাহবুব-সানবীর রুপল

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃত্বে মাহবুব-সানবীর রুপল

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা