• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
৮ আগস্ট ২০২৪, ০৬:৪৪
অ+
অ-
ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম মারা গেছেন। গত রোববার (৪ আগস্ট) মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত মাসুম সোনাগাজী উপজেলার মধ্যম চরচান্দিয়া এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের প্রথমদিনে ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হন মাসুম। তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থেকে বুধবার বিকেলে মাসুম শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাই মাহফুজুল হাসান ঢাকা পোস্টকে বলেন, সেদিন মাসুমের মাথায় গুলি লাগে। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ভাইকে বাঁচাতে পারলাম না। বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রামে প্রথম জানাজা, বৃহস্পতিবার সকালে সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও শেষে চরচান্দিয়ায় সোবহানীয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগে ফেনীর মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গুলির ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে আন্দোলনে অংশগ্রহণকারী এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি।

তারেক চৌধুরী/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্র আন্দোলনমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু