• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা 
১৮ আগস্ট ২০২৪, ০৮:১৭
অ+
অ-
দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান

কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কামরুজ্জামান মাসুদ নামের এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিজ বাসভবনের ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি। কামরুজ্জামান মাসুদ দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

শনিবার দুপুর থেকে তার দুধ দিয়ে গোসল করার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ভাইরাল ওই ছবিটির বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেন ওই আওয়ামী লীগ নেতা। 

তিনি সাংবাদিকদের বলেন, আমি সবসময় চেয়েছি, আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকতে। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সবসময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।

বিজ্ঞাপন

আরিফ আজগর/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার