• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৩:০১
অ+
অ-
নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি শামীম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞাপন

গতকাল শনিবার রাতে নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার অন্য আসামি হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সেলিম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শ্যালক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, মেয়র আইভী রহমানের ভাই আলী রেজা উজ্জ্বলসহ নাসিকের বেশ কয়েকজন কাউন্সিলর, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ ছাড়া আরও ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

যুবলীগের ফারহানসহ ৩শ জনের বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়া সেই অধ্যক্ষের পদত্যাগ

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা, শামীম ওসমান ও সেলিম ওসমানসহ শীর্ষ নেতাদের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রজনতার ওপর হামলা চালায়। এ সময় আবুল হাসান স্বজন ও তার ভাই আবুল বাশার অনিক চাষাঢ়ায় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের গলির ভেতরে আশ্রয় নেন। বেলা দেড়টায় চাষাঢ়া এলাকায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে। বুকে গুলিবিদ্ধ হওয়ার পর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট বিকেলে আবুল হাসান স্বজন মারা যায়। 

মামলার বিষয়ে বাদী অনিক বলেন, ‘শনিবার দুপুরে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে আলাপ করে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি। রাতেই থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে।’

আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাশেখ হাসিনাশামীম ওসমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি