• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা 

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিকলাপাড়া (পটুয়াখালী) 
১৯ আগস্ট ২০২৪, ১৪:২৩
অ+
অ-
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা 
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতা-কর্মীদের মারধর ও বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে প্রধান আসামি, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৫১ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৮ আগস্ট) রাতে কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, গত বছরের ৩০ আগস্ট রাত ৮টার দিকে আসামিরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর করেন। এ সময় অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ পাঁচজনের হুকুমে আসামিরা বোমা ও ককটেল বিস্ফোরণ করে বিএনপি কার্যালয়ের টিভি ও সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যায়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু ওই সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করলে প্রশাসন আসামিদের ক্ষমতা ও প্রভাবের কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

বিজ্ঞাপন

এসএম আলমাস/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাবিএনপিআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান