• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
ডা. শফিকুর রহমান

‘রাজনীতি হলো দায়িত্ববোধের জায়গা, কর্তব্য পালনের জায়গা’

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
২৫ আগস্ট ২০২৪, ০৬:০৬
অ+
অ-
‘রাজনীতি হলো দায়িত্ববোধের জায়গা, কর্তব্য পালনের জায়গা’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতিতে খেলা কোনো জায়েজ নেই, রাজনীতি হলো দায়িত্ববোধের জায়গা, কর্তব্য পালনের জায়গা। এই জায়গা নিয়ে যারা খেলা করতে চায় আল্লাহ তাদের সব খেলা ব্যর্থ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ আগস্ট) হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ততটুকু সময় দেওয়া উচিত, যতটুকু সময়ের ভেতরে রাষ্ট্র একটি শৃঙ্খলায় আসবে এবং নির্বাচনের জন্য একটি অনুকূল ও সমতল পরিবেশ সৃষ্টি হবে। এই সময় না দিলে নির্বাচন হলে এই নির্বাচন জাতির জন্য কল্যাণকর হবে না।

আরও পড়ুন

গণঅভ্যুত্থানে প্রতিটি হত্যার বিচার হতে হবে : ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা

বিজ্ঞাপন

তিনি বলেন, এতে বছরের পর বছর সময় লাগার কথা না। আমাদেরও মেনে নেওয়ার প্রয়োজন হবে না এবং তারাও এমন করবেন বলে আমাদের মনে হয় না। তারা খুব দায়িত্বশীল ব্যক্তি। তাদেরকে জাতি দায়িত্ব দিয়েছে, তারা কেউ জোর করে নেননি।

dhakapost

সাম্প্রতিক বন্যা নিয়ে জামায়াত আমির বলেন, আন্তর্জাতিক নদীর মধ্যে বাঁধ দেওয়া অন্যায়। বাঁধ দিয়ে তারা শুকনো মৌসুমে পানি আটকে রেখে সুবিধা নেয়, আবার বর্ষায় পানি জমিয়ে একসঙ্গে ছেড়ে দেয়। প্রতিবেশী হিসেবে আমরা তাদের কাছে এটি আশা করি না।

পরে বৈষম্যবিরোধী হবিগঞ্জে ছাত্র আন্দোলনে ১৫ জন নিহতের মধ্যে ১৪ জনের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন ডা. শফিকুর রহমান। এর আগে একজনের পরিবারকে সিলেটে অনুদান প্রদান করা হয়েছিল।

বিজ্ঞাপন

মাসুদ আহমদ রনি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির