• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা

নিজস্ব প্রতিবেদক  রংপুর
৯ মে ২০২১, ১৭:২৫
অ+
অ-
ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ

রংপুরের গঙ্গাচড়ায় ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়া করায় জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় স্বামী আব্দুল মোতালেবকে আটক করেছে পুলিশ। চার মাস আগে জেসমিনকে বিয়ে করেছিলেন মোতালেব।

বিজ্ঞাপন

গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়নের নিলকচন্ডি গ্রামে শনিবার (৮ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রোববার (০৯ মে) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আব্দুল মোতালেব নিলকচন্ডি গ্রামের হোসেন মিয়ার ছেলে। জেসমিন আক্তার রংপুর মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুর সিং গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানায়, জানুয়ারি মাসে জেসমিন আক্তারের সঙ্গে আব্দুল মোতালেবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর শারীরিক অক্ষমতা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। বিষয়টি জেসমিন তার আত্মীয়-স্বজন ও মোতালেবের পরিবারকে জানান। এতে ক্ষিপ্ত হন মোতালেব। শনিবার রাতে ঈদের কেনাকাটা নিয়ে দুজনের ঝগড়া হয়। একপর্যায়ে মোতালেব রাগান্বিত হয়ে জেসমিনকে গলা টিপে হত্যা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে মোতালেবের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় মোতালেবকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, মোতালেবের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেসমিনের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।

ফরহাদুজ্জামান ফারুক/এএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিহতমরদেহ উদ্ধারআটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর