• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

কাদের মির্জার বিরুদ্ধে চুরির মামলা, তদন্তে পিবিআই 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৮
অ+
অ-
কাদের মির্জার বিরুদ্ধে চুরির মামলা, তদন্তে পিবিআই 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির মামলা করেছেন এক ব্যবসায়ী। এ ছাড়া মামলায় কাদের মির্জার ঘনিষ্ঠ আরও ৪১ জনের নাম উল্লেখ করা হয়। সোমবার (২ সেপ্টেম্বর) জেলার দুই নম্বর আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

শুনানি শেষে বিচারক মো. ইকবাল হোসেন বাদীর অভিযোগ আমলে নিয়ে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলাটি দায়ের করেন বসুরহাট বাজারের মেসার্স হুমায়ুন টিম্বার ও ফিরোজ অ্যান্ড ব্রাদার্সের মালিক ফিরোজ আলম মিলন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আবদুল কাদের মির্জা ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বাদীর বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মেসার্স হুমায়ুন টিম্বার অ্যান্ড সমিল এবং মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্সে লুটপাট করেন। এতে নগদ ২৮ লাখ ৭০ হাজার টাকাসহ ১৫ কোটি টাকার মালামাল গাড়িতে তুলে নিয়ে যান।

বিজ্ঞাপন

মামলায় আবদুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাত হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আবদুর রহিম সোহেল বলেন, কাদের মির্জা দাবিকৃত চাঁদা না পেয়ে তার সহযোগীদের দিয়ে বাদী ফিরোজ আলম মিলনের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চুরিসহ লুটপাট ভাঙচুর করে ২০ কোটি টাকার ক্ষতি করেছেন। এ ঘটনার বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআই নোয়াখালী জেলা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।

হাসিব আল আমিন/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাআবদুল কাদের মির্জাআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল