• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার 
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৬
অ+
অ-
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতদের একজন উখিয়ার ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের নুরুল বশর (৫৫) ও কুতুপালং ৪নং ক্যাম্পের কবির আহম্মদ (৩৫)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ১০-২০ জন সন্ত্রাসী কবির আহম্মদকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে উখিয়ার ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল বশরকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, সন্ত্রাসীরা আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার ৪নং ক্যাম্পের সি/২ ব্লকের ছেঁড়া কাটাতারের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে কবির আহম্মদকে এলাকার বাইরে আনুমানিক ৫০০ গজ দূরবর্তী বাঙালি এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

সাইদুল ফরহাদ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যারোহিঙ্গা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন