• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর
ডা. রফিকুল ইসলাম

শিক্ষাকে রাজনীতিমুক্ত করতে শিক্ষার্থীকে অন্যভাবে ব্যস্ত রাখতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২
অ+
অ-
শিক্ষাকে রাজনীতিমুক্ত করতে শিক্ষার্থীকে অন্যভাবে ব্যস্ত রাখতে হবে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত করতে শিক্ষার্থীদের অন্যভাবে ব্যস্ত রাখতে হবে। তাদের এক্সট্রা অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি বা এক্সট্রা অ্যাকাডেমিক কারিকুলামে ব্যস্ত রাখতে হবে।

বিজ্ঞাপন

শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর কলেজে নতুন এডহক কমিটির সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নতুন সভাপতিসহ অন্যান্য সদস্যদের কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রফিকুল ইসলাম বলেন, গত ১৭ বছরে কোনো একটা কলেজে মিলাদ মাহফিল হয়নি, ধর্মীয় কোনো কর্মকাণ্ড হয়নি। কিন্তু বর্তমানে ১২ রবিউল আউয়াল তারিখে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এবার মিলাদ মাহফিল ও হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের উপর আলোচনা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ সৃষ্টির পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আমাদের যে কষ্ট হয়েছে আমরা আর পেছনে ফিরতে চাই না।

শিহাব খান/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ