• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

পিরোজপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, বরিশাল বিভাগে নতুন আক্রান্ত ৫৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবরিশাল
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৩
অ+
অ-
পিরোজপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, বরিশাল বিভাগে নতুন আক্রান্ত ৫৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা ওমর ফারুক (৬২) মারা গেছেন। গত শনিবার (২১ সেপ্টেম্বর) তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মারা যান। এ নিয়ে গত ৯ মাসে বরিশাল বিভাগে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ৫৫ জন রোগী বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, পটুয়াখালীর অন্যান্য হাসপাতালে ১১ জন, ভোলায় ২ জন, পিরোজপুরে ৮ জন, ঝালকাঠিতে ২ জন, এবং বরগুনায় ১৬ জন।

এই ৫৫ জনসহ বর্তমানে হাসপাতালগুলোতে ১৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৩০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮ জন।

মূলত বর্ষাকালেই ডেঙ্গুর উপদ্রুপ বাড়ে দেশে। তারই অংশ হিসেবে বরিশাল বিভাগেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি এডিস মশা যেন না জন্মাতে পারে সেই উদ্যোগ নেওয়া উচিত। অর্থাৎ জনসচেতনতা না বাড়লে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় বলে মনে করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডেঙ্গুমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু