• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

ভারতে পাচারকালে তিন রোহিঙ্গা তরুণী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭
অ+
অ-
ভারতে পাচারকালে তিন রোহিঙ্গা তরুণী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন- মাইজুমা (১৭), শারমিন আক্তার (১৭) ও নুরছাফা (১৮)। তাদের মধ্যে মাইজুমা কক্সবাজারের নিবন্ধন নং-২০২০০৩, ওয়ার্ড নং-৫০/বি, ক্যাম্প-৪, ব্লক সি/১-এর আবুল ফয়েজের মেয়ে, শারমিন আক্তার নিবন্ধন নং-২৩৯৮৪০, ওয়ার্ড নং-১৪৬/বি, ক্যাম্প-৪, ব্লক বি/২-এর শফির মেয়ে ও নুরছাফা নিবন্ধন নং-১৭৮৮৩১, ওয়ার্ড নং-১২৩/বি, ক্যাম্প-৪, ব্লক ডি-এর আবুল কালামের মেয়ে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীন শারিয়ালজোত বিওপি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে সীমান্ত মেইন পিলার ৪২১ দিয়ে মানবপাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গা তরুণীকে ভারতে পাচারের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে বিজিবির টহল দল স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামে পাচারকারীদের উপস্থিতি নিশ্চিত করে ধাওয়া করলে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিন তরুণীকে বিজিবি উদ্ধার করতে সক্ষম হয়।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটককৃত তিনজন রোহিঙ্গা নাগরিক। পাচারকারী মো. ইসমাইল হোসেনের প্রতারণার খপ্পরে পড়ে তারা এই এলাকায় চলে আসে। তারা আরও জানায় ইসমাইল হোসেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। ভারতে পাচারের লক্ষ্যে সোমবার ইসমাইল তাদের পঞ্চগড়ে নিয়ে আসে। আটক তরুণীদের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, সকালে ওই তিন রোহিঙ্গা তরুণীকে দর্জিপাড়া থেকে বিজিবির মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে আমাদের ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়।

তেঁতুলিয়া উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী জানান, মেয়েগুলো ইউনিয়নে বিজিবির হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এসকে দোয়েল/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকরোহিঙ্গা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১