বিজ্ঞাপন

সাঁতার শিখতে গিয়ে ডুবে গেল মেয়ে, উদ্ধারে নেমে বাবাও নিখোঁজ

অ+
অ-
সাঁতার শিখতে গিয়ে ডুবে গেল মেয়ে, উদ্ধারে নেমে বাবাও নিখোঁজ

মানিকগঞ্জে সদর উপজেলার ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়েছে রাফসা নামের এক শিশু। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন তার বাবা মহিদুর রহমানও। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান বলেন, পেশায় ব্যবসায়ী মহিদুর রহমান তার ৯ বছরের শিশু কন্যাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

তিনি জানান, খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সোহেল হোসেন/আরকে