• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

শ্রেণিকক্ষে মোবাইল চুরি নিয়ে বিরোধ, হামলায় স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪১
অ+
অ-
শ্রেণিকক্ষে মোবাইল চুরি নিয়ে বিরোধ, হামলায় স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় শ্রেণিকক্ষে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে শাওন খান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্র শাওন উপজেলার তেলিখালী গ্রামের শাহিন খানের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই শাওন একটি মোবাইল নিয়ে স্কুলে গেলে সেটি চুরি হয়ে যায়। এ ঘটনায় সহপাঠী ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে শাহেদ বিনকে সন্দেহ করে শাওন। মোবাইল চুরির বিষয়ে শাহেদকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে শ্রেণি শিক্ষক আবুল হোসেনের কাছে অভিযোগ করা হয়। একপর্যায়ে শ্রেণি শিক্ষক ওই মোবাইল চুরির অভিযোগে সহপাঠী শাহেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে সহপাঠী শাহেদের সঙ্গে শাওনের বিরোধের সৃষ্টি হয়।

নিহতের পরিবারের দাবি, ওই বিরোধের জেরে গত ২৪ সেপ্টেম্বর শাহেদ তার কয়েকজন সহযোগী নিয়ে শাওনকে আটকে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহতের চাচা সাইদুল ইসলাম বলেন, আমার ভাতিজা শাওনের সহপাঠী শাহেদ মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে সে তার সহযোগীদের নিয়ে শাওনকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শ্রেণি শিক্ষক আবুল হোসেন বলেন, স্কুলে শাওনের মোবাইল ফোন চুরি হলে সে বিষয়টি আমাকে জানায়। আমি ঘটনার তদন্ত করে শাহেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টির মিটমাট করে দেই। পরে শাওনকে কে বা কারা মেরেছে তা আমার জানা নেই।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় শাওন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ এখনো ঢাকা থেকে আনা হয়নি। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিউল মিল্লাত/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যাপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু