• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ত্রিশালে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫০
অ+
অ-
ত্রিশালে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবেশে রাব্বী মিয়া (১৩) নামের এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের লোমহর্ষক ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদীর তীর থেকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ঘাতক ও ছিনতাইকারী মাজাহারুল ইসলাম অন্তরকে (২০) গ্রেপ্তার করেছে ত্রিশাল পুলিশ। আটক অন্তর ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা গোইলাকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল হেলিমের ছেলে।

নিহত রাব্বী একই উপজেলার সরিষা ইউনিয়নের গোয়ালকান্দি এলাকার মো. ফজলুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিছানায় মাল্টিপ্লাগে ফোন চার্জ, বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসকের মৃত্যু
ইউএনওর অপসারণ দাবিতে বিএনপির বিক্ষোভ, পরিষদ ঘেরাও

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মদ জানান, বৃহস্পতিবার যাত্রীবেশে ঈশ্বরগঞ্জ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি ভাড়া নেন অন্তর। পরে ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদীর তীর এলাকায় এসে পূর্বপরিকল্পিতভাবে চালককে খুন করে অন্তর। পরে সেখানে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে সাইনবোর্ড বাজারে যান অন্তর। অটোরিকশা থেকে ব্যাটারি নামানোর সময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে জিজ্ঞাসাবাদে অন্তর ঘটনার সত্যতা স্বীকার করলে তার দেখানো স্থান থেকে নিহত রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আমান উল্লাহ আকন্দ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছিনতাইহত্যাগ্রেফতারপুলিশ

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

Google News
নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা